ভেগাই হালদারের ১৬৫তম জন্ম ও ৮৫তম মৃত্যুবার্ষিকী ৬ জুলাই

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে প্রতিষ্ঠিত ‌‘ভেগাই হালদার পাবলিক একাডেমী’র প্রতিষ্ঠাতা ভেগাই হালদারের ১৬৫তম জন্ম ও ৮৫তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৬ জুলাই)। তিনি ১২৬০ বঙ্গাব্দের ২১ আষাঢ় জন্মগ্রহণ করেন। এবং ১৩৪০ বঙ্গাব্দের ২১ আষাঢ় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
 
১৯১৯ সালের ২৬ জানুয়ারি তিনি নিজ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ‘ভেগাই হালদার পাবলিক একাডেমী’ কর্তৃপক্ষ তাঁর জন্ম ও মৃত্যু দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। 
 
এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মঙ্গলাচরণ, হরিনাম সংকীর্ত্তণ, শোভাযাত্রা, মহাত্মার জীবনীর ওপর আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও আলোকসজ্জা করা হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত থাকবেন।
 
ইত্তেফাক/এমই/এমআই