বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় হাফিজুর (২৮) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়।
আটক হাফিজুর গাতীপাড়া গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিজিবি উদ্ধার করেছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি।
২১ বিজিবির অধিনায়ক জানান, আটক আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে