টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে নিহতের স্বামী প্রাণকৃষ্ণ এবং তার ভায়রা রনজিত্ এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার গোড়াই গন্ধব্যপাড়া এলাকায় এ হত্যার ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্র জানায়, নিহত সলমলিকার (৩০) স্বামী প্রানকৃষ্ণ উপজেলার গোড়াই গন্ধব্যপাড়া গ্রামের গৌর ভিলায় ভাড়া বাসায় থাকতেন। সলমলিকার বোন স্বপ্না জানায়, বৃহস্পতিবার তার স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এই কলহের জের ধরে তার স্বামী রনজিত্ ও বোন জামাই প্রান কৃষ্ণ ভোর রাতে রাতে বড় বোন সলমলিকাকে কলা কেটে হত্যার পর পালিয়ে গেছে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক মিজান বলেন, পারিবারিক কলহের জের ধরেই স্বামী প্রান কৃষ্ণ ও তার ভায়রা রনজিত্ সলমলিকাকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএম