হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার রিচি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত স্কুলছাত্র ওই গ্রামের ঈশানকোণা এলাকার আকবর মিয়ার ছেলে জয় (১০)। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, জয় বাড়ি সামনে খেলাধুলা করছিল। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাত্ক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।
 

ইত্তেফাক/এএম