শুক্রবার দামুড়হুদার দর্শনায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। লাশ মযনা তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে, উপজেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর গ্রামের মোটরসাইকেল মিস্ত্রী জাকির হোসেন (২৫) অন্য দিনের মতো বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে ঘুমিয়েছিল। পরদিন শুক্রবার সকাল ৮ টার দিকে তার স্ত্রী চিৎকার করে বলতে থাকে তার স্বামী ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে মারা গেছে।
তার চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে গলা থেকে ওড়না খুলে দ্রত সদর হাসপাতালে পাঠায় এবং স্ট্রোক করেছে বলে ভর্তির চেষ্টা করে। কর্তব্যরত চিকিৎসক তার গলার দাগ দেখে সন্দেহ করে ও মৃত ঘোষণা করেন।
বিষয়টি দামুড়হুদা মডেল থানায় জানালে পুলিশ স্ত্রী বর্ষা খাতুনকে তার বাড়ি থেকে আটক করে।
দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, নিহতের স্ত্রীর কথায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে ।
ইত্তেফাক/নূহু