সাঘাটায় ছাদ ধসে এক যুবক নিহত

গাইবান্ধার সাঘাটায় নির্মাণাধীন বাড়ির ছাদ ধসে হাকিম মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাকিম ওই গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।
 
ভরতখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আজাদ জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হাকিম তার নিজ বাড়ির নির্মাণাধীন একটি ফটকের ছাদের সাটারিংয়ের কাঠ সরাচ্ছিলেন। এসময় হঠাৎ ছাদটি ধসে পড়লে হাকিম ওই ছাদের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু