কালিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

কালিয়ায় ভিমরুলের কামড়ে বিনহাজ মোল্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সে মারা যায়। বিনহাজ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. হানিফ মোল্যার ছেলে।
 
জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বিনহাজ নিজ বাড়ির গোয়াল ঘরের পাশের আতা গাছের ফুল তুলতে যায়। গাছে উঠলে গোয়াল ঘরের মাচার উপর থাকা ভিমরুলের বাসায় ডালের আঘাত লাগে। এতে একাধিক ভিমরুল তাকে কামড়ে আহত করে।
 
মারাত্মক আহত ওই শিশুকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ ঘণ্টা জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
ইত্তেফাক/আরকেজি