মুলাদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের মুলাদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম শিহাব (৭)। সে পৌর সদরের চরডিক্রী গ্রামের আলমাস হাওলাদারের পুত্র। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে সে ডুবে মারা যায়।
 
আলমাসের স্বজনরা জানান, শুক্রবার দুপুরের খাওয়া শেষে শিহাব একই বাড়ির শাওনের সঙ্গে গোসল করতে খালে ঝাঁপ দেয়। শিহাব পানি থেকে না ওঠায় শাওন ডাকাডাকি শুরু করে। তার ডাক শুনে বাড়ির লোকজন এসে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর পাশ্ববর্তী সিকদার বাড়ির ঘাট থেকে শিহাবকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান খান তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/নূহু