ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ওই ট্রাকের চালক মোঃ মনির হোসেন (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। মালবাহী ট্রাকটি ঢাকা থেকে সাটুরিয়া যাচ্ছিল। শুক্রবার উপজেলার জয়পুরা পাল সিএনজি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
 
ধামরাই থানার এস আই নাজমুল হোসেন একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে গিয়ে ধামরাই থানা পুলিশ নিহত চালকের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 
 
ইত্তেফাক/নূহু