বাশঁবাড়িয়া সৈকত থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া সৈকতে নিখোঁজ তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সৈকত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
 
মৃত তিন যুবক হলেন সাইফুল (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯)। তারা চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ঝাউতলা এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তিদের মধ্যে দুই জন সিটি কর্পোরেশনের পরিছন্নতা কর্মী ও অন্যজন ছাপাখানায় কাজ করে।পরিবারের সদস্যদের সঙ্গে তারা বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গিয়েছিলেন। 
 
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ষ্টেশনের সিনিয়র অফিসার ওয়াসির আজাদ জানান, আমরা দীঘ ২৪ ঘন্টা তল্লাশী চালিয়ে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই।
 
ইত্তেফাক/রেজা