রাজবাড়ীতে গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে গণসংহতি আন্দোলনের আয়োজনে রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার দুপুরে জেলা সদরের চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গরীব শাহ দাখিল মাদ্রাসা সংলগ্ন জেলা কার্যালয়ে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান লিখিত বক্তব্য পাঠ করেন।
 
এ সময় গণসংহতি আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. টুটুল আহম্মেদ, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. আরিফুর ইসলাম, সাংগঠনিক মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা শাখার আহ্বায়ক মো. ইসলাম সরদার, সদস্য শফি সরদার, হবিবুর রহমান, হাসান খান, হাশেম আলী খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বক্তারা  নির্বাচন কমিশন এবং মাঠ জরিপের আগেই ৭৫টি আবেদনকারীর দলের ভেতরে ৭৩টি শর্ত পূরণ করেনি। এটা নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক সিধান্ত বলে তারা প্রতিবাদ জানান।
 
ইত্তেফাক/এমআই