মাধবপুরে পাঁচটি চা বাগানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০ জনের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এসব উপকরণ বিতরণ করেন।
সহায়তার মধ্যে রয়েছে ৮০ জন ছাত্রছাত্রীদের মধ্যে ৩ লাখ টাকার বৃত্তি, ১০০ জনের মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকার শিক্ষা উপকরণ ও ২০ জন কর্মহীন নারীর মধ্যে প্রশিক্ষণ শেষে ২০টি সেলাই মেশিন। এ উপলক্ষ্যে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও খায়রুল হোসাইন মনুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, চুনারুঘাট যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান আকাশ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, চা শ্রমিক নেতা পণ্ডিত রবিদাশ, অভিজিত বাগতি, আদিবাসী সমবায় সমিতির সভাপতি সাধন সাওতাল, সেক্রেটারি খেলু নায়েক, ইউপি সদস্য সায়মন মরমো প্রমুখ।
ইত্তেফাক/কেকে