কুমিল্লার নাঙ্গলকোটে এক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী মো. ইস্রাফিল (২৮) নিহত হয়েছেন। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বড় কালি গ্রামের সুরুজ মিয়ার ছেলে।মদনপুর নামক স্থানে আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. ইস্রাফিল বক্সগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল করে নাঙ্গলকোট আসার পথে বক্সগঞ্জ-ঢালুয়া-নাঙ্গলকোট সড়কের মদনপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে। অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে