ডোমারে পুলিশ পরিচয়ে প্রতারণাকালে পিতাপুত্র গ্রেফতার

নীলফামারীর ডোমার বাজারে দুটি কাপড়ের দোকানে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা করার সময় পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে ডোমার বাজার মসজিদ মার্কেট হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত পুলিশের নামে একটি নেমপ্লেটসহ একটি মোটকসাইকেল (রাজশাহী-ল-১১-২৫১০) আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, পিতা আবুল কালাম আজাদ(৬০) ও পুত্র মাইদুল ইসলাম রাহী(১৬)। তাদের রংপুর আলম নগর সেনপাড়ায় একটি বাড়ি ও জলঢাকা উপজেলার আলা এ্যান্ড  ব্রাদার্স পেট্রোলপাম্প সংলগ্ন এলাকার আরেকটি বাড়ি রয়েছে।

বাজার মসজিদ মার্কেটের হিমি বস্ত্রালয়ের সত্ত্বাধীকারী ও কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব জানান, আমার দোকানে ৩৫ হাজার টাকার কাপড় ও পাশ্ববর্তী শিপন গার্মেন্টসে দুই হাজার টাকার কাপড় নিয়ে পুলিশের পরিচয় দিয়ে কোন টাকা না দিয়ে তাদের পরিবারকে দেখানোর কথা বলে চলে যেতে চায়। আমাদের সন্দহে হলে তাদের পিছনে আমরা লোক পাঠিয়ে দেই। কিন্তু তাদের আচরণে সন্দহ হলে আমরা পুলিশে খবর দেই। পুলিশের কাছে তাদের সঠিক পরিচয় না দেওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোকছেদ আলী ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই প্রতারক পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ইত্তেফাক/নূহু