আড়াইহাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ রোজিনা (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রোজিনা আড়াইহাজার উপজেরার মধ্যারচর গ্রামের বাবুলের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর মধ্যারচর গ্রামের যুবলীগ নেতা বাবুল ও স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা লিটন মিয়ার মধ্যে মাছ ধরা নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রথমে বাবুল গং চাই দিয়ে বাড়ির সামনে মাছ ধরতে যায়। এতে লিটন মেম্বারের লোক সুজন বাধা দেয়। এই নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লামসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই সুজন নিহত ও বাবুল, লিটন, আছমা, হযরত আলী, আবুল হাসান, রোজিনাসহ ১০ জন আহত হন।
অপরদিকে টেটাবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবুলের স্ত্রী রোজিনা রবিবার ৩টার দিকে মারা যান।
ইত্তেফাক/ইউবি