লালপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে ডুবে এ্যামি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের রহমান সরকারের পুকুরে এ ঘটনা ঘটে। 
 
এ্যামি উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর গ্রামের আজিজ খাঁর মেয়ে ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। 
 
প্রতিবেশীরা জানান, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় এ্যামি । পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/মুনিরা