বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ফকিরপাড়া গ্রামের মিরাজুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিনের (২২) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে তার স্বামীগৃহের শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় জর্জেটের ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কাহালু থানার এস. আই. ডেভিড হিমাদ্রী বর্মা জানান, মিরাজুল কিছুদিন দিন আগে ২য় বিয়ে করেন। আর এ বিয়ে নিয়ে তাদের মধ্যে মনমালিন্যে থাকায় সাবিনা মনের ক্ষোভে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে গ্রামের মানুষের কাছে সাবিনার মৃত্যু নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। গ্রামের মানুষ সন্দেহ করছে সাবিনাকে হত্যা করা হয়েছে। কারণ, ফাঁস দেওয়া অবস্থায় সাবিনার ঝুলন্ত মৃতদেহের দুই পা শয়ন করা খাটের বিছানার সঙ্গে প্রায় লেগে ছিল। এছাড়া গলার সামনের দিকে ওড়নার বাঁধন অনেকটা ঢিলা ছিল।
আরো জানা যায়, সাবিনার মৃত্যুর পর বাড়িতে কেউ ছিল না। গ্রামের মানুষের প্রশ্ন সম্পর্কে কাহালু অফিসার ইনচার্জ মোহম্মাদ শওকত কবিরের সঙ্গে বিকেলে কথা বলা হলে তিনি বলেন রশি আর ওড়না এক জিনিস নয় জর্জটের ওড়না দিয়ে ফাঁস দেওয়ার কারনে শরীরের ওজনের ওড়না একটু লম্বা হয়ে যাওয়ায় বাঁধন কিছুটা ঢিলা হওয়ায় সাবিনার পা দুটি খাটের বিছানার সঙ্গে সামান্য লেগে ছিল।
তিনি বলেন এর পরেও আমরা তার মৃত্যুর সঠিক জানা যাবে ময়নাতদন্তের পর। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু