চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের ধর্মঘট স্থগিত

প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশন। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান।
 
তিনি বলেন, প্রশাসন ও বিএমএ নেতাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ধর্মঘট কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এখন আমরা হাসপাতাল খুলে দিয়ে স্বাস্থ্যসেবা শুরু করব।
 
এর আগে রবিবার ত্রুটিপূর্ণ লাইসেন্সে অদক্ষ-অনভিজ্ঞ ডাক্তার-নার্স দ্বারা পরিচালিত ম্যাক্স হাসপাতালসহ নগরের বেসরকারি হাসপাতালগুলোতে র‌্যাবের অভিযানের পর হঠাৎ করে স্বাস্থ্যসেবার বন্ধের ঘোষণা দেয় বেসরকারি চিকিত্সা প্রতিষ্ঠান সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা।
 

ইত্তেফাক/এএম