কোটা সংস্কার আন্দোলনকারীর ওপর ছাত্রলীগের হামলা

কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাবেক সভাপতি দীপাল ভট্টাচার্যের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। সোমবার বিকালে কলেজ প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। 
 
দীপাল ভট্টাচার্য জানান, কলেজ ছাত্রলীগ নেতা নিহানসহ ছাত্রলীগ নেতাকর্মীরা তার ওপর হামলায় চালিয়েছেন। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 
 
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, ‘এ ঘটনায় কোনোভাবেই ছাত্রলীগ জড়িত নয়, আমি সকলের সঙ্গেই কথা বলেছি। যারা হামলা চালিয়েছে তারা কেউ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নয়।’ 
 
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ জানান, সুনামগঞ্জ সরকারি কলেজের ঘটনায় কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’
 
ইত্তেফাক/ইউবি