ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনকে ফুলবাড়ীর বিভিন্ন মহলের অভিনন্দন

দেশের ঐতিহ্যবাহী জাতীয় সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাসমিমা হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 
 
উপজেলা চেয়ারম্যান মো: নজির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, মুসাব্বের আলী মুসা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক এস এম আসাদুজ্জামান খলিল, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম বন্ধন,ছাত্র নেতা এমদাদুল হক মিলনসহ আরও অনেকেই ইত্তেফাক সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
 
ইত্তেফাক/নূহু