সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গত ৯ জুলাই অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ কামাল উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে। উপজেলার ছদাহা ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকা হতে থানার উপ-পরিদর্শক ইয়ামিন সুমন তাকে গ্রেফতার করেন। তিনি ছদাহা আফজলনগরের মৃত আশরাফ আলী প্রকাশ টুনু মিয়ার ছেলে।
 
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় হত্যা, পুলিশ এ্যাসল্ট, বিস্ফোরক, নাশকতা, ত্রাস সৃষ্টি করাসহ ১৮টি মামলা রয়েছে। এছাড়া ২০১৩ ও ২০১৪ সালে দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব চলাকালে তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
 
ইত্তেফাক/নূহু