শিবগঞ্জে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- চককীর্তি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য লহালামারী সাহেব গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ইয়াসিন আলী ওরফে ফিটু (৫০)। 
 
শিবগঞ্জ থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক রিপনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার পালশা এলাকা থেকে ইয়াসিন আলী ওরফে ফিটুকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় জিআর ২৬৫/১৬ হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি আরও জানান, গ্রেফতার এড়ানোর ভয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই