নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে সুমাইয়া (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌরসভার বরাশুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সুমাইয়া নড়াইল পৌরসভার বরাশুলা জেলখানা এলাকার বাসিন্দা তারিকুল ইসলামের মেয়ে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুমাইয়া পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের মাছের ঘেরে পড়ে যায়। সুমাইয়াকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘেরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রোখসানা বিনতে আকবর জানান, বেলা ১.৪০ মিনিটের সময় শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। কিন্তু এর অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/নূহু