টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মির্জাপুর উপজেলা পরিষদ ও প্রশাসন মঙ্গলবার বাইসাইকেল বিতরণ করেছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আরোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার কে এম তারিকুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার (বিডিএলসি) টাঙ্গাইল জেলার উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
পরে অনুষ্ঠানের অতিথিগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের হাতে বিনামূল্যে একটি করে বাইসাইকেল তুলে দেন।
ইত্তেফাক/কেআই