চট্টগ্রামে বোস ব্রাদার্সের মিষ্টিতে তেলাপোকা!

চট্টগ্রামে প্রসিদ্ধ মিষ্টির দোকান বোস ব্রাদার্সের মিষ্টিতে তেলাপোকা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার এ অভিযানে মিষ্টিতে তেলাপাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা এবং বাসি মিষ্টি বিক্রির দায়ে বোস ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ দই, বিস্কুট ও কেক বিক্রির দায়ে মালাই নামে আরেকটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
 
ইত্তেফাক/ইউবি