সাতকানিয়ায় বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৩০ জনকে গ্রেফতার করেছে। গত ১০ জুলাই মঙ্গলবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ওসি।
 
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে পুলিশ জিআর গ্রেফতারি পরোয়ানার ১১ জন, সিআর গ্রেফতারি পরোয়ানার ১৪ জন, মাদক মামলায় ৪ জন এবং হত্যা মামলায় ১ জনসহ মোট ৩০ জন আসামিকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলো, জিয়াবুল হক(৫০),আনোয়ার হোসেন(৪০), ইমরান চৌধুরী (৪০), শওকত হোসেন শেখ (৩৫), শহিদুল ইসলাম (৩৪), জসিম উদ্দিন (৩৫), ফারুখ আহমদ (৩৪), ওসমান গনি (৪৭), নুরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস (৩৮), ফেরদৌস আলম (৩০), মো.আরিফ (২৭), রহমত উল্লাহ (২৮), ওবাইদুল (১৯), আবু সৈয়দ (৪২), আলমগীর (৪৫), রেজাউল করিম (৪৭), মো.হানিফ(৩৫), স্বপন বড়ুয়া (৪০), আব্দুল গফুর (৩৫), পারভিন আক্তার (৫০), আবুল কাশেম (৪০), শহিদুল ইসলাম (৩৫), মাইন উদ্দিন হাসান (২২) ও মো. ইলিয়াছ (৪২)।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু