আড়াইহাজারে অপহরণের তিন দিন পর মাদ্রাসার ছাত্রী উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের তিন দিন পর লিলি আক্তার (১৩) নামে এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে মাহমুদপুর ইউনিয়নের শালমদী থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী শাহদাত হোসেনকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটক শাহদাত জোকারদিয়া গ্রামের ওমান প্রবাসী আব্দুস শহীদের ছেলে।
 
পুলিশ জানায়, রবিবার জোকারদিয়া গ্রামের শাহদাত হোসেন মাদরাসা যাওয়ার পথে কলাগাছিয়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে শিবপুর মহিলা মাদরাসার ছাত্রী লিলি আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃতার পিতা বাদী হয়ে ওই রাতে থানায় একটি অভিযোগ দেন। পুলিশ মোবাইল ট্রাাকিংয়ের মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে শালমদী গ্রামের ছেলের মামার বাড়ি শনাক্ত করে। পরে বুধবার দুপুরে অভিযান চালিয়ে লিলি আক্তারকে উদ্ধার এবং অপহরণকারী শাহদাত গ্রেফতার করে পুলিশ নিয়ে যায়। 
 
আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/নূহু