আলমডাঙ্গা থানার সামনে থেকে একশ বোতল ফেন্সিডিলসহ মজিবর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ তাকে আটক করে। মজিবর চুয়াডাঙ্গার দর্শনার মদনা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ খান ইত্তেফাককে জানান, আলমডাঙ্গায় কোন মাদকদ্রব্যের অস্তিত্ব নেই। দর্শনা থেকে মাদক ব্যবসায়ী মজিবর একশ বোতলের এই চালান আলমডাঙ্গার কার কাছে দিতে এসেছিল তা খুঁজে বের করা হবে।
এদিকে, সকালে থানার একেবারে সামনে থেকে একশ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় শহরে তোলপাড় ওঠে। মানুষের জটলা বেঁধে যায়। মাদক ব্যবসায়ী থানার সামনে দিয়ে ফেন্সিডিলের চালান কেন নিয়ে যাবে? এ প্রশ্নের উত্তরে ওসি বলেন, মাদক ব্যবসায়ী নিজেকে সন্দেহের বাইরে রাখতে থানার সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
ইত্তেফাক/কেআই