নওগাঁর মান্দায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

 
নওগাঁর মান্দায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাইজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার দোসতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলাম উপজেলার দোসতী গ্রামের মৃত সবের মণ্ডলের ছেলে।
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে  জানান, গত ১০ জুলাই (মঙ্গলবার) তাইজুল ইসলামের সাথে একই গ্রামের লুতু মেকারের ছেলে হৃদয়ের(২৪) সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা বাধে। এর জের ধরে গতকাল রাতে হৃদয় উপজেলার ঘাটকৈর মোল্লাপাড়া মোড়ের একটি চায়ের দোকান থেকে তাইজুল ইসলামকে ডেকে নিয়ে গিয়ে ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাইজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ হৃদয়কে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ