সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন প্রথম বারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে। তাই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী দলীয় প্রতীক পেয়ে যেন প্রাণ পেয়েছেন। নিজ নিজ প্রতীককে ভোটারদের কাছে বড় করে দেখাচ্ছেন তারা। অন্যদিকে নৌকা আর ধানের শীষের সুরেলা গান আর প্রচরণায় পর্যটন শহর সিলেট যেন গম গম করছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নগরী।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে নানা আশার কথা বলছেন। আর বিএনপি মনোনীত আরিফুল হক চৌধূরী দলীয় প্রতীক ধানের শীষ প্রতীক নিয়ে তার অসমাপ্ত কাজ সম্পন্নের কথা তোলে ধরছেন ভোটারদের কাছে। বসে নেই অপর ৫ মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরাও। সবার হাতে প্রতীকসহ প্রচারণার লিফলেট।
IMG0
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাবেক মেয়র কামরান অনেকটা সাচ্ছন্দে নৌকাকে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক হিসেবেই তুলে ধরছেন। অন্যদিকে, বিএনপির মেয়র প্রার্থী আরিফ ধানের শীষ প্রতীক নিয়ে জনসংযোগে ব্যস্ত। দলের বিদ্রোহী প্রার্থী ছাড়াও মাঠে প্রচারণায় রয়েছেন জোটের প্রার্থী জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াত প্রার্থীর কারণে স্বস্তিতে নেই আরিফ।
ইত্তেফাক/ইউবি