সীতাকুণ্ডে অস্ত্রসহ সাবেক শিবির নেতাকে মডেল থানার পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ৯নং ইউনিয়নের মাদামবিবিরহাট জাহানাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে সাবেক শিবির নেতা মোঃ কুতুব উদ্দিন শিবলীকে তার বাড়ী থেকে অস্ত্রসহ তাকে আটক করে।
পুলিশ আরো জানায়, তাকে আটক করার সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শিবলী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিল।
এদিকে শিবলী নোমানীর ভাই আরাফাত হোসেন রুবেল জানায়, পুলিশ নিরস্ত্র অবস্থায় আমার ভাইকে থানায় নিয়ে যায় ওয়ারেন্ট আছে বলে। পরে পুলিশ তাকে অস্ত্রসহ আটক দেখিয়ে আদালতে চালান দেয়।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হাসান জানান, তাকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়।
ইত্তেফাক/নূহু