নিখোঁজের ৮ দিনেও সন্ধান মিলেনি শিশু নাজমুলের

শিশু নাজমুল নিখোঁজের ৮ দিন অতিবাহিত হয়েছে। এখনও সন্ধান মেলেনি তার। তার বাবা-মা চরম দুশ্চিন্তায় দিনযাপন করছেন। ছেলে নিখোঁজের পরদিন ১৫ এপ্রিল তার বাবা কাসেম মিয়া আদিতমারী থানায় একজি জিডি করেছেন। 

নিখোঁজ নাজমুল (১২) উপজেলার ভাদাই ইউনিয়নের সজীব বাজার এলাকার কাসেম মিয়ার ছেলে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপনের জন্য বাড়ি থেকে একটু দূরে মহিষখোচা ইউনিয়নে যায়। সন্ধ্যা হলেও শিশুটি বাড়িতে ফিরে আসেনি। তখণ তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুৃঁজি শুরু করেন। না পেয়ে পরদিন আদিতমারী থানায় একটি জিডি করেন।

শিশুটির বাবা কাসেম মিয়া জানান, অভাবের কারণে লেখাপড়ার পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান ব্রয়লার মুরগির দোকানে বসতো। তার ছেলেকে উদ্ধারে তিনি সকলের সহযোগিতা কামনা করছে।

আরও পড়ুনঃ ছোট বোনকে বাঁচাতে গিয়ে বাঘায় পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জিডির সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ছেলেটির সন্ধান পেলে ০১৭৮০৪৮৯১৩৩ নম্বরে অথবা নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’

ইত্তেফাক/নূহু