শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিলেট-আখাউড়া সেকশনের শমশেরনগর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম জমির আলী (৭০)। তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের আরজান উল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল পৌনে ৫টায় রেল স্টেশনের প্লাটফর্মের দক্ষিণ পার্শ্বে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময়  ঢাকাগামী পারাবত ট্রেনের ধাক্কায় আহত হয়ে মাটিতে লুটিতে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

নিহত জমির আলীর ছেলে হুমায়ুন আহমেদ জানান, শমশেরনগর বাজারে কেনাকাটা করতে এসে দুর্ঘটনা কবলিত হয়ে মারা যান জমির আলী।

আরও পড়ুনঃ শাহরাস্তিতে আর্সেনিকের বিষক্রিয়ায় একই পরিবারের তিন ভাইয়ের মূত্যু

রেলওয়ের শমশেরনগর স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু