শ্রীলঙ্কায় জায়ানের মৃত্যুতে গোপালগঞ্জে শোকের ছায়া

প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধূরীর মৃত্যুর খবর রবিবার গোপালগঞ্জে পৌছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শবে বরাতের রাতে তার রুহের মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত করা হয়।

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় গোপালগঞ্জ সদর আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হন। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের পাঠানো এক বার্তায়  জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ জায়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

আরও পড়ুনঃ নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

এছাড়া কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, টুঙ্গিাপাড় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল খায়ের বশার,  কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবির, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার গভীর শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/নূহু