শ্রীলংকায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও পাঁচ তারকা তিনটি হোটেলসহ ৮স্থানে সিরিজ বোমা হামলায় ৩৫ বিদেশীসহ অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ৪ শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলায় র্যাব নিরাপত্তা জোরদার করেছে।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কায় জায়ানের মৃত্যুতে গোপালগঞ্জে শোকের ছায়া
র্যাব ৮ মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, আওতাধীন এলাকায় সাধারণ জনগণ যাতে কোন প্রকার দুর্ঘটনার কবলে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে র্যাবের গোয়েন্দা নজরদারীও জোরদার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু