নবাবগঞ্জে নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বাগমারা বাজারের চাঁদনী প্লাজা মার্কেট ঘাট থেকে পঁচন ধরা ঐ লাশ উদ্ধার করা হয়।

মরদেহের মুখে কাঁচা-পাকা ছোট দাড়ি আছে। শরীরে কালো রংয়ের গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পরা। ডান হাতে কালো রংয়ের গ্লাভস।

আরও পড়ুনঃ শ্রীলংকায় বোমা হামলা: ৩ জেলায় র‌্যাব ৮ এর নিরাপত্তা জোরদার

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

ইত্তেফাক/নূহু