নারায়ণগঞ্জে ৭ম শ্রেণির স্কুলছাত্র ফাহাদ জামিল অপহরণের ঘটনায় আটক তার বড় ভাই মো. মারুফ জামিল (২৬) ও দুই সহযোগীকে একদিনের রিমান্ডে নিয়েছে সদর মডেল থানা পুলিশ।
গত রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে বড় ভাই ও তার দুই সহযোগীকে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি হলো- মো. জিসান ওরফে মহাসিন (২০) ও মো. সোহান শেখ (২১)।
গত ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যায় অপরিচিত একটি নাম্বার থেকে ফাহাদের বাবাকে ফোন দিয়ে ৬০ লাখ টাকা দাবি করে আসামিরা। এ ঘটনায় ওই দিন রাতে বড় ভাই মাছুম জামিল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: পা কেটে কোথায় রেখেছে ‘ট্রেস’ করতে পারছেনা পুলিশ
গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা মো. মারুফ জামিল, অপহরণ চক্রের সদস্য মো. জিসান ওরফে মহসিন ও মো. সোহান শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত হতে ফাহাদ জামিলকে উদ্ধার করে র্যাব-১১।
ইত্তেফাক/অনি