তারাগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে যৌন হয়রানী করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

পুুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে ডালিম কুমার রায় (২৮) তারাগঞ্জ ডাঙ্গাপাড়ায় প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে যৌন হয়রানি করে। উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ পদ্মনাথ পাড়া গ্রামের দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাবা এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ তদারকিতে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলীর সহযোগিতায় এএসআই হিরো কামাল, আশিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ সৈয়দপুরগামী চলন্ত বাস থেকে গ্রেফতার করে ডালিম কুমারকে।

আরও পড়ুনঃ মানিকগঞ্জে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে ধর্ষণ করে ভিডিও ধারণ

ওসি জিন্নাত আলী বলেন, থানায় এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু