ভারতে নির্বাচন : হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

 

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ পশ্চিমবঙ্গের বালুরঘাটসহ ৫টি নির্বাচন আসনে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তাই সেদেশে সাধারণ ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীরা হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়।

আরো পড়ুন : বসলো একাদশ স্প্যান, পদ্মা সেতুর ১৬৫০ মিটার দৃশ্যমান

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবীর জানান, ভারতে নির্বাচন হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি