হোমনায় গৃহবধূকে গলাকেটে হত্যা

কুমিল্লার হোমনায় পূর্ণ রানী বর্মণ (৫৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের তুফানী বর্মণের স্ত্রী।

 

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের রঘুনাথপুর মাদ্রাসার পিছনের পরিত্যক্ত জায়গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

পূর্ণ রানীর মেয়ে শোভা রানী জানান, সোমবার দুপুর থেকে তার মাকে পাওয়া যাচ্ছিল না। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার মায়ের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে মাদ্রাসার পিছনে তার মায়ের ক্ষত-বিক্ষত লাশ দেখে লোকজন বাড়িতে খবর দেয়।

আরো পড়ুন : এমডিকে ওয়াসার 'সুপেয় পানির' শরবত খাওয়াতে এসেছেন জুরাইনবাসী

তিনি অভিযোগ করেন, পাশের বাড়ির নিতাই, গৌরাঙ্গ, হরিপদ ও দিলীপদের সাথে বাড়ির সীমানা নিয়ে তাদের বিরোধ রয়েছে। এ নিয়ে দুই মাস আগে তার বৌদি ববিতাকে তারা মারধর করে। এরপর তার মা পূর্ণ রানী বাদী হয়ে নিতাই, গৌরাঙ্গ ও হরিপদগংদের নামে হোমনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

হোমনা থানার ওসি (তদন্ত) কাজী নাজমুল ইসলাম জানান, গলায়সহ বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি