মানবিক শায়েস্তাগঞ্জ গড়তে কাজ করবে শায়েস্তাগঞ্জ সমিতি

উপজেলার তালিকায় সর্বশেষ যে নামটি যুক্ত হয়েছে তার নাম শায়েস্তাগঞ্জ। দেশের ৪৯২তম নবীন এই উপজেলাটিকে মানবিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে এক নতুন উদ্যোগ। ঢাকায় বসবাসরত শায়েস্তাগঞ্জবাসীরা মিলে গঠন করতে যাচ্ছেন শায়েস্তাগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা নামে একটি সংগঠন। যদিও নামটি এখনো চূড়ান্ত হয়নি। 

এ বিষয়ে গত ২২ এপ্রিল ঢাকার ধানমন্ডির একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় কেন এই সমিতি? কারা থাকবেন, কী হবে এর কাজ, ভবিষ্যৎ কী? এসব বিষয় নিয়ে মতামত দেন ঢাকায় বসবাসরত ২৫ জন শায়েস্তাগঞ্জবাসী। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড আনোয়ার ফারুক তালুকদার। 

এ ছাড়া ছিলেন অ্যাডভোকেট এনামুল হক সোহেল, আব্দুর রব, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লি. এর ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইন চার্জ স্যাটেলমেন্ট ডিপার্টমেন্ট, মো. আলমগীর, প্রদীপ কুমার রায়, আব্দুল মতিন, বশির আহমেদ, আব্দুল আওয়াল তালুকদার, আজকের পত্রিকার হেড অব অপারেশন গোলাম রাব্বানী, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) এর সভাপতি কাজী সাজিম আহমেদসহ অনেকেই। 

আরও পড়ুন: গুজরাট দাঙ্গায় ধর্ষিতা বিলকিসকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয় হয়, বিনা খরচে সদস্য ফরম পূরন করে সমিতির সম্মানিত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। রমজানের প্রথম সপ্তাহে একটি ইফতার আয়োজন হবে। সাবেক সচিব অশোক মাধব রায় এই ইফতার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি যথোপযুক্ত জায়গা প্রদানসহ অন্যান্য সহযোগিতা প্রদানেরও আশ্বাস দিয়েছেন।

২০ নভেম্বর ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ৪৯২ তম উপজেলা হিসেবে শায়েস্তাগঞ্জকে অনুমোদন দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচ