মেঘনায় গোসলে গিয়ে লাশ হলো শিশু

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রবিনের (৭) মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের তিন দিনের মাথায় মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরের মেঘনা নদীর বসুরচর এলাকায় লাশটি ভেসে উঠে।

নিহত রবিন গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের দক্ষিণপাড়ার মো. রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় আদর্শ কিন্ডার গার্টেনের নার্সারির ছাত্র।

রবিনের নিকট আত্মীয় আব্দুল আওয়াল মুন্সী বলেন, চতুর্থ শ্রেণির ছাত্র তার বড় বোন রিনা আক্তারের (১০) সঙ্গে মাগরিবের পর শবে বরাত উপলক্ষে শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায় রবিন। তখন নদীতে স্রোত ছিল। এক পর্যায়ে বোনের হাত থেকে ভাই ছুটে যায়। চিৎকার করলেও আশপাশে ড্রেজারের শব্দে বাড়ির লোকজন তাৎক্ষনিক শুনতে পায়নি।

আরও পড়ুন: আবারও পানি বিশুদ্ধের দাবি, শরবত খাননি ওয়াসার এমডি

পরে যখন লোকজন আসে তার আগেই রবিন স্রোতে হারিয়ে যায়। পরে মেঘনায় গজারিয়া ফায়ার সার্ভিস ও ডুবুরির দল তল্লাশি চালিয়ে আর কোন সন্ধান পায়নি। 

ইত্তেফাক/জেডএই