খুলনায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

খুলনায় ট্রাকচাপায় আব্দুর রহমান (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার চন্দনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমান উপজেলার আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, স্কুলশিক্ষক আব্দুর রহমান নিজ বাড়ি ভবানীপুর থেকে ভ্যানে করে পালের হাটের দিকে যাচ্ছিলেন। চন্দনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

ইত্তেফাক/কেআই