ইরানকে নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছে পাঁচ দেশ

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার চুক্তিতে যে ৬টি দেশ স্বাক্ষর করেছিল তা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবার পর এখন বাকি দেশগুলো কিভাবে ইরানের সাথে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়া যায় তার উপায় বের করার চেষ্টা করছে।
 
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সাথে একমত হয়নি চুক্তি স্বাক্ষরকারী বাকি পাঁচটি দেশ- ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া। তারা এমন একটি নতুন এবং বৈধ আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন যাতে ইরানের সাথে ব্যবসা চালিয়ে যাওয়া যায়, আবার মার্কিন নিষেধাজ্ঞারও শিকার না হতে হয়।
 
ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মঘারিনি গতকাল জাতিসংঘে এক আলোচনার পর এই তথ্য জানান। কিন্তু এই ব্যবস্থা কিভাবে কাজ করবে সে সম্পর্কে পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বিনিময় প্রথা চালু করার ইঙ্গিত দিচ্ছেন। অর্থাত্, ইরানি তেলের বিনিময়ে ইরানে ইউরোপীয় পণ্য পাঠানো হবে, কিন্তু ব্যাংকের মাধ্যমে কোনো প্রকার অর্থের লেনদেন হবে না। -বিবিসি
 
ইত্তেফাক/আরকেজি