গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় ওই ট্রেনের গার্ড আহত হয়েছেন। তার নাম আবুল বাশার ঢালি (৪০)। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে টঙ্গী আউট সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধুলি এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) ছিলেন আবুল বাশার। ট্রেনটি রাত সোয়া নয়টার দিকে টঙ্গী আউট সিগন্যাল অতিক্রম করার সময় কে বা কারা চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে মারে। একটি পাথর তার মুখে প্রচন্ড আঘাত করে। সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পৌঁছার পর তাকে উদ্ধার রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/এএম