নির্দিষ্ট পণ্যে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে ভাইব্রেন্টে

গ্রাহকদের জন্য নির্দিষ্ট পণ্যের উপর ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে ভাইব্রেন্ট। এছাড়া জিপি স্টার গ্রাহকদের জন্য সকল পণ্যের উপর ১৫  শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
 
যাত্রা শুরুর পর থেকে ভাইব্রেন্ট গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা ও আধুনিকতার কথা বিবেচনায় রেখে প্রায় ৮০০ মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুমগুলোতে। প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে বিভিন্ন ডিজাইনের জুতা ছাড়াও রয়েছে লেদার সামগ্রী, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্টসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রডাক্টের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার প্রতিজ্ঞা নিয়ে আত্মপ্রকাশ করে ভাইব্রেন্ট। নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি হয় প্রোডাক্ট। এখানে কোনো প্রকার পিগ-স্কিন ব্যবহার করা হয় না।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রা শুরুর চার মাসের মধ্যে গ্রাহকদের চাহিদা ও ধারাবাহিকতা বজায় রেখে সম্প্রতি দক্ষিণ বনশ্রী ও গুলশানের পুলিশ কনকর্ড প্লাজায় ভাইব্রেন্টের দুটি শো-রুম উদ্বোধন করা হয়।
 
ইতিমধ্যে ঢাকায় মৌচাক, হাজীপাড়া ও চট্টগ্রামের হালিশহরে ভাইব্রেন্টের শো-রুম উদ্বোধন করা হয়েছে। খুব শিগগিরই ঢাকার শেওড়াপাড়া, সিলেট ও বগুড়ায় আরো তিনটি শো-রুম উদ্বোধন করা হবে।
 
ভাইব্রেন্টের কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে সারাদেশের ৬৪টি জেলা শহরে ধারাবাহিকভাবে শো-রুম খোলা হবে। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি আউটলেটেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ডগ্রহণ করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ