২০১৫-২০১৬ অর্থ বছরে নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম সোনাইপাড়া খালের উপর ৩০ ফুট দৈর্ঘ্য কালভার্ট নির্মাণ করে দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর। কালভার্টটি নির্মাণে ব্যয় হয় ২৪ লক্ষ ৬৮ হাজার ৭০৯ টাকা। ব্রিজ নির্মাণ করলেও ঠিকাদার জয়নাল আবেদীন জুয়েল এর সংযোগ সড়ক নির্মাণ করেনি।
ব্রিজের সঙ্গে সংযোগ সড়ক না থাকায় জনগণের কোনো কাজে আসছে না ব্রিজটি। শুষ্ক মৌসুমে ছোট চৌগ্রাম এলাকার শত শত মানুষ ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করে থাকেন।
ব্রিজের সংযোগ সড়ক তৈরি না করায় জনগণের দূর্ভোগ বেড়ে দ্বিগুণ হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।
আরও পড়ুন: জন্মদিনের পরের দিন আত্মহত্যা করলেন প্রিয়াংকা
এ বিষয়ে চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, মন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশের পরও ঠিকাদার ব্রিজের সঙ্গে রাস্তা নির্মাণ করেন নি। দ্রুত কোনো প্রকল্পের মাধ্যমে সংযোগ সড়ক করার জন্য চেষ্টা করা হবে।
ইত্তেফাক/অনি