আমি কৃষক পরিবারের সন্তান: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল আর মিলার বুধবার গৌরীপুর ও পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে বিএইউ-এসটিআর ড্রায়ার (ধান শুকানোর) মেশিন তৈরির কারখানা পরিদর্শন করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ড. মঞ্জুরুল আলম ও প্রফেসর ড. চয়ন কুমার সাহা এ যন্ত্রটির উদ্ভাবন করেন। এ আবিষ্কারের জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন মিলার। 

তিনি এ সময় ধান শুকানো যন্ত্রের ব্যবহার, ধান মাড়াই যন্ত্রের ব্যবহার সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, আমি একজন প্রেসিডেন্টের সন্তানের চেয়ে কৃষকের সন্তান পরিচয় দিতে গর্ববোধ করি। আমার বাবা-মা কৃষক। আমি কৃষক পরিবারের সন্তান।

আরও পড়ুন: ৯ আত্মঘাতির স্কোয়াডে ছিলো নারী জঙ্গিও

আরও পড়ুন: দুষ্কৃতিকারীরা ছাড় পেলে সমাজ এগোবে কিভাবে: মাশরাফি

   
মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে শ্যামগঞ্জ এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল ১০টায় মিলার পৌঁছলে তাকে স্বাগত জানান ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুর রাজ্জাক, নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে। 

ইত্তেফাক/অনি