টাঙ্গাইলের মধুপুরে বৃহস্পতিবার দুপুরে দুইজন নিহত হয়েছে। এর মধ্যে অটোরিকশায় চাপা পড়ে যুবক এবং পানিতে ডুবে এক কিশোরী মারা গেছেন। নিহত যুবকের নাম মজনু মিয়া (২৩)। কিশোরীর নাম আফরোজা খাতুন (১৩)।
মধুপুর থানা পুলিশ জানায়, মধুপুর থেকে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশা কাকরাইদ নামক স্থানে একটি মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় উল্টে যায়। এতে মজনু মিয়া নামক এক যাত্রী চাপা পড়ে মারা যান। নিহতের বাড়ি মধুপুর উপজেলার টেংরী গ্রামে।
আরও পড়ুনঃ ফুলবাড়িতে ৩৫০টি কলাগাছ হত্যা করেছে দুর্বৃত্তরা
একই দিন মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের গৌরিপুর গ্রামের জনৈক আবু হোসেনের কন্যা আফরোজা খাতুন বাড়ির কাছে পুকুরে গোছলে নেমে ডুবে মারা যান। পুলিশ জানায় আফরোজা ছিল মৃগী রোগী।
ইত্তেফাক/নূহু