ভিডিপি কার্যালয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আনসার সদস্য গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

অভিযুক্ত আনসার সদস্যের নাম আবু বকর সিদ্দিক (৪০)। সে উপজেলার ভাইটকান্দির মৃত শহর আলীর ছেলে ও ফুলপুর আনসার ভিডিপি কার্যালয়ে মাস্টার রোলে সদস্য পদে কর্মরত।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল কোর্ট ভবনে অবস্থিত ফুলপুর আনসার ভিডিপি কার্যালয়ে তিন বছরের ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে আনসার ভিডিপি সদস্য (মাস্টার রোল) আবু বকর সিদ্দিক পালিয়ে যায়। পরে ওই শিশু ঘটনাটি তার মাকে জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে বুধবার সন্ধ্যায় লম্পট আবু বকর সিদ্দিককে স্থানীয় জনতার সহযোগিতায় গ্রেফতার করে।

আরো পড়ুন: নুসরাত হত্যায় পাহারার দায়িত্বে থাকা শাকিল গ্রেফতার

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. বদিয়ার রহমান জানান, ‘মঙ্গলবার বিকেলে শিশুটি বাসার পাশে কোর্ট বিল্ডিং মাঠে প্রতিদিনের ন্যায় খেলা করছিল। এ সময় লম্পট আবু বকর শিশুটিকে ফুসলিয়ে অফিসের রুমের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। অভিযুক্ত আবু বক্কর ধর্ষণ চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেহেদী হাসান ইত্তেফাককে জানান, ‘আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা আইনে মামলা দায়ের হয়েছে। মামলা-১৮।

ইত্তেফাক/বিএএফ